মানসিক ডারহাম্য হীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ। ঘটনা দোল উৎসবের দিন রাতে পশ্চিম থানাধীন পশ্চিম ভুবন এলাকায় ।এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
এক মানসিক ভারসাম্যহীন মহিলা কে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনা দোল উৎসবের দিন সন্ধ্যারাতে রাজধানীর পশ্চিম থানাধীন পশ্চিম ভুবনবন এলাকায়। জানা গেছে ,এলাকায় নিজ বাড়িতেই মানসিক ভারসামহীন মেয়েকে নিয়ে থাকতেন এক মহিলা ।তাদের বাড়ির পাশেই অভিযুক্ত বৃদ্ধের বাড়ি ।দোল উৎসবের দিন সন্ধ্যায় বাড়িতে ছিলেন না মেয়েটির মা ।বিষয়টি টের পেয়ে অভিযুক্ত তাদের বাড়ি যায় এবং একাকিত্বের সুযোগ নিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ।মহিলার মা বাড়ি এসে অভিযুক্তকে আপত্তি করা অবস্থায় দেখে ফেলেন। সাথে সাথে তিনি স্থানীয় অভিভাবকদের জানান। অভিভাবকদের পরামর্শক্রমে ঘটনাটি পশ্চিম মহিলা থানায় জানানো হয়। অভিযোগ পেয়ে একটি মামলা নথিভুক্ত করে তদন্তে নামে পশ্চিম মহিলা থানার পুলিশ ।রামনগর আউটপোস্টের পুলিশের সহযোগিতায় রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পশ্চিম মহিলা থানার পুলিশ। এদিন থানার আধিকারিক শিউলি দাস এই সংবাদ জানান।
পশ্চিম মহিলা থানার আধিকারিক আরো জানান, ধৃত অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ।তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন তিনি ।এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম ভুবন বন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



