তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ) এবং টিপরা আদিবাসী স্টুডেন্টস ফেডারেশন (টিআইএসএফ) এর যৌথ উদ্যোগে গঠিত ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্ট এর বিষয় নিয়ে আগরতলার মানিক্য কোর্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমানস্ক্রিপ্ট এর কনভেনার জন দেববমা, টি এস এফ এর সাধারন সম্পাদক মনিষ দেববমা, ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্ট এর সদস্যরা। এই দিনের সাংবাদিক সম্মেলনে জন দেববমা গত ১৪ তারিখ মানববন্ধন যেই কর্মসূচি পালন করেছিলেন সেই কর্মসূচি সম্পক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্যে বলেছিলে এই ধরনের কর্মসূচি টেররিস্ট কর্মসূচি এই ধরনের বক্তব্য তীব্র নিন্দা জানান ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্ট এর কনভেনার জন দেববমা পাশাপাশি তিনি আরও বলেন রোমান হরফে ককবরক লিপি নিয়ে অন্দোলন কি আপরাধ যে কোন জাতি তাদের নিজেদের ভাষার অধিকার নিয়ে অন্দোলন করতে পারে সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। এই দিনের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রোমান হরফে ককবরক লিপি আমাদের অধিকার এবং এই দাবি প্রতিনিয়ত থাকবে জনজাতি ছাএ ছাএী দের উন্নত শিখরে পৌছাতে রোমান হরফে ককবরক লিপি দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দাবি টাকে ডিনাই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দরকার নিজের চিন্তা ভাবনা কে দূর করার জন্য,অনেক গুলো বিষয় যদি রোমান হরফে হতে পারে তা হলে বাংলা যারা পড়তে পারেনা তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কি চিন্তা করতে পারেন না সবকা সাথ সবকা বিকাশ করতে হলে রোমান হরফে ককবরক লিপির দরকার।



