Thursday, February 5, 2026
বাড়িখবররাজ্যজনমত গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম: রাজ্যপাল

জনমত গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম: রাজ্যপাল

ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের ভূমিকা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নেই। সচেতনভাবে জনমত গঠন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্ষমতার জবাবদিহির প্রতিষ্ঠার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ ত্রিপুরা বিধানসভায় সাংবাদিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন। তিনি বলেন, আইন ও সংবিধান সম্মত কাঠামোর মধ্য থেকে বিধানসভার কার্যক্রমের সংবাদ পরিবেশন করা একটি পবিত্র দায়িত্ব। এতে নির্ভুলতা, ন্যায় পরায়ণতা এবং গভীর দায়বদ্ধতা অপরিহার্য। তিনি বলেন, সংবাদমাধ্যমের সংবিধান প্রদত্ত স্বাধীনতা ভোগ করার পাশাপাশি নৈতিকতার মানদন্ড বজায় রাখাও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। যাচাইকৃত সংবাদ, তথ্যভিত্তিক প্রতিবেদন এবং সাংবিধানিক দায়িত্ববোধ এই তিনটিই বিশ্বাসযোগ্য সাংবাদিকতার মূল ভিত্তি। সাংবাদিকদের সত্যের প্রহরী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুয়ো খবর ও অযাচাইকৃত তথ্য শুধু পেশাগত ত্রুটি নয়, বিষয়টি জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে এবং শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

অনুষ্ঠানে এছাড়াও বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বীরজিৎ সিনহা প্রমুখ বক্তব্য রাখেন এবং ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদমাধ্যমের গুরুত্ব ও ভূমিকার উপর আলোকপাত করেন। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার সচিব এ কে নাথ।

অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধিত সাংবাদিকরা হলেন স্রোতরঞ্জন খিসা, শেখর দত্ত, বিজয় পাল, জয়ন্ত ভট্টাচার্য, দেবরাজ দে, তন্ময় চক্রবর্তী, জয়ন্ত ভৌমিক, ভূপাল চক্রবর্তী, রাহুল চৌধুরী, পিনাকী দাস, শ্যামল দেব, ধ্রুবরঞ্জন সেন, পিন্টু পাল, অভিষেক দে, রঞ্জন রায়, সুব্রত দেবনাথ, অভিষেক সাহা, কিংকর শীল, শেখর দেববর্মা এবং অমিত দেববর্মা। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য