Thursday, February 5, 2026
বাড়িখবররাজ্যরক্তদানের মতো মহৎ দান আর কিছু নেই: রাজ্যপাল

রক্তদানের মতো মহৎ দান আর কিছু নেই: রাজ্যপাল

রক্তদান হল জীবন দান। এর চেয়ে মহৎ দান আর কিছু হতে পারে না। আজ সকালে এডি নগর এলাকার চারিপাড়ার শান্তিসংঘ ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু একথা বলেন। তিনি বলেন, রক্তদান শুধুমাত্র একজনের জীবন রক্ষা করা নয়, এর মধ্য দিয়ে সমাজের ভিত শক্তিশালী হয়। পারস্পারিক সৌভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়। রক্তদানের পাশাপাশি অঙ্গদানেও আরও বেশি করে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে রাজ্যপাল বলেন, অঙ্গদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। শান্তিসংঘ ক্লাবের ভূয়সী প্রশংসা করে রাজ্যপাল বলেন, খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তোলা, নারী ও শিশুদের ক্ষমতায়ণের মাধ্যমে এই ক্লাব একটি শক্তিশালী, সহনশীল এবং শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করছে।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক মিনারাণী সরকার। স্বাগত বক্তব্য রাখেন শান্তিসংঘের চেয়ারম্যান সুজিত আচার্য। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সম্পাদক রাজেন্দ্র দত্ত। অনুষ্ঠানে শান্তির বার্তা হিসেবে রাজ্যপাল একটি সাদা কবুতর উড়িয়ে দেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য