Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যইঞ্জিনিয়ারদের শূন্য পদ পূরণ করা হবে - মুখ্যমন্ত্রী

ইঞ্জিনিয়ারদের শূন্য পদ পূরণ করা হবে – মুখ্যমন্ত্রী

প্রোমোশন প্রাপ্তির ফলে ইঞ্জিনিয়ারদের শূন্য পদ গুলি অবিলম্বে পূরণ করা হবে। রবিবার ত্রিপুরা সার্ভিস ইঞ্জিনিয়ারদের সমিতির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে এই কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।ত্রিপুরা সার্ভিস ইঞ্জিনিয়ার সমিতির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে হয় এই রক্তদান শিবি র ।এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ।উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সংগঠনের সভাপতি মিহির কান্তি গোপ সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যের সার্ভিস ইঞ্জিনিয়াররা সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরবে কাজ করে চলছেন ।সরকার ইঞ্জিনিয়ারদের এই কাজের মর্যাদা দেয় ।এর ফলেই কয়েক দশক বাদে ইঞ্জিনিয়ারদের প্রমোশন প্রদান করা হয়। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে কিছু শূন্য পদের সৃষ্টি হয়েছে। সরকার অবিলম্বে এই শূন্য পদ গুলি পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি সংগঠনের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি পূরণের জন্য রাজ্য সরকারের প্রতি আবেদন জানান সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য