৮ ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস । সেই উপলক্ষে শুক্রবার cbcc রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক রেলির আয়োজন করা হয়। এই রেলিতে উপস্থিত ছিলে cbcc উদ্যোক্তা সহ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার জানান সারা বিশ্বের সাথে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিশেষ করে নারীদের অধিকার নারীদের সন্মান রক্ষা ,অর্থনীতি হোক ,রাজনৈতিক হোক আর সামাজিক শান্তির ক্ষেত্রে নারীদের যাতে সমান অধিকার থাকে সেদিকে আমাদের দেশ আমাদের সরকার এবং সারা বিশ্ব বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আন্তর্জতিক নারী দিবস উপলক্ষে এই রেলি অনুষ্ঠিত হয়।



