Saturday, March 7, 2026
বাড়িখবররাজ্য১১ তারিখ বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে ফর্ম জমা সিদ্ধান্ত ত্রিপুরা মধ্যশিক্ষা...

১১ তারিখ বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে ফর্ম জমা সিদ্ধান্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা এখনো ফ্রম ফিলাপ করতে পারেনি পরীক্ষার জন্য তাদের জন্য সুখবর আগামী 11 তারিখের মধ্যে তাদের ফরম ফিলাপ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 15 ই মার্চ থেকে এর মধ্যে কিছু পরীক্ষার্থী এখনো বাকি রয়েছে ফরম ফিলাপ করার। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে ১১ তারিখ বিকেল চারটা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। তিনি আলোচনা পর্ষদ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এক পা এগিয়েছে যাতে স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় তার আবেদন জানান তিনি। পাশাপাশি তিনি এও বলেন যারা 11 তারিখ বিকেল চারটার মধ্যে ফর্ম জমা দেবে তাদের এডমিট কার্ড 14 তারিখ বারোটার সময় পর্ষদ থেকে দিয়ে দেয়া হবে। যারা ফর্ম ফিলাপ করতে পারেনি তাদের জন্য এই সুযোগ দেয়া হয়েছে মধ্যশিখা পর্ষদ থেকে যাতে করে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষায় বসতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য