বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শ্যামাপ্রসাদ মুখার্জিস্থিত ওনার নিজস্ব বাসভবনে সকল সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকার করেন। সর্বপ্রথম তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যে পুনরায় বিজেপি ও আইপিএফটি জোট সরকারকে ত্রিপুরার শাসন ভার প্রদান করার জন্য। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনকে তথা আরক্ষা দপ্তরকে ধন্যবাদ জানালেন সুস্ঠভাবে বিধানসভা নির্বাচনকে পরিচালনা করার জন্য। তিনি বলেন,আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইশতেহারের মোতাবেক কাজ করবেন বর্তমান বিজেপি সরকার এবং রাজ্যে আইন শৃঙ্খলা যেন বজায় থাকে সেই দিকেও নজর দেবে সরকার। এর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যথা স্বাস্থ্য ,ক্রীড়া ,কৃষি ইত্যাদি বিষয়েও বিশেষ নজর দেবেন রাজ্য সরকার।এবারে নতুন সরকারের পক্ষ থেকে রাজ্যসভার অধ্যক্ষ করা হয় পানি সাগরের জয়ী বিধায়ক বিনয় ভূষণ দাস কে। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন আগামী দুই দিনের মধ্যে মন্ত্রিসভার দপ্তর বন্টনের সংবাদ জানিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সন্ত্রাস বরদাস্ত করা হবে না রাজ্যে। পাশাপাশি এক শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তাই তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। গ্রেটার তিপ্রা ল্যান্ড কোন অবস্থাতেই মানা সম্ভব নয়, পাশাপাশি জনজাতিদের উন্নয়নের বিষয়ে কাজ করা হবে বলে জানান তিনি। বিরোধীদের বিভিন্ন অপপ্রচারের সঠিক জবাব দিয়ে রাজ্যের মানুষ গণতান্ত্রিক ভাবে ভোট প্রদান করে রাজ্যে দ্বিতীয়বারের জন্য বিজেপি আইপিএফটি জোট সরকারকে গঠন করেছে। রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণে সরকার আগামী পাঁচ বছর কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রচারের জবাব দেন।দ্বিতীয় বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রথম সাংবাদিক সম্মেলনে ছিল এটি



