Saturday, March 7, 2026
বাড়িখবররাজ্যচন্দ্রপুর আইএসবিটি পরিদর্শনে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার

চন্দ্রপুর আইএসবিটি পরিদর্শনে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার

বৃহস্পতিবার চন্দ্রপুর আইএসবিটি পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উল্লেখ্য বুধবার রাতে কে বা কারা ভেঙে গুঁড়িয়ে দেয় চন্দ্রপুর আইএসবিটিতে একটি টিকিট কাউন্টার। মেয়র দীপক মজুমদার জানান বুধবার রাতে আনুমানিক একটা থেকে দেড়টার মধ্যে একদল দুষ্কৃতী শেরওয়ালি ট্রাভেলসের কাউন্টার হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীর দল। তিনি বলেন ২০১৮ এর আগে এরকমটা হত যেমন নির্বাচনের পর অগ্নিসংযোগ মানুষকে বাড়িছাড়া করা ঘরছাড়া করা। কিন্তু ২০১৮ নির্বাচনের পর এরকম ঘটনা হয়নি। তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কড়া নির্দেশ দিয়েছেন যদি কেউ এরকম বিক্ষিপ্ত ঘটনার সাথে জড়িত থাকেন তাহলে উনাকে ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন শক্ত হাতে এই ঘটনা দমন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য