Friday, March 20, 2026
বাড়িখবরলাইফ স্টাইলমুম্বাইতে বিশেষ সমাজ সেবিকার সম্মানে ভূষিত হলেন রাষ্ট্রীয় কলাকার এসোসিয়েশনে ত্রিপুরা রাজ্য...

মুম্বাইতে বিশেষ সমাজ সেবিকার সম্মানে ভূষিত হলেন রাষ্ট্রীয় কলাকার এসোসিয়েশনে ত্রিপুরা রাজ্য সভাপতি সংহিতা দত্ত

রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা রাষ্ট্রীয় কলাকার এসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য প্রেসিডেন্ট সংহিতা দত্তকে বিশেষ সমাজ সেবিকার সম্মানে ভূষিত করা হয়েছে মুম্বাইতে।সম্প্রতি মুম্বাই তে রাষ্ট্রীয় কলাকার এসোসিয়েশন আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংহিতা দত্ত কে পুষ্পস্তবক,স্মারক দিয়ে সম্বর্ধিত করা হয়।বিশেষ করে সমাজের দুঃখী আর্ত ও নিপীড়িত মানুষের সেবায়,সংস্কৃতির বিকাশে সংহিতা দত্ত এর অশেষ অবদান কে মনে রেখেই বিশেষ সমাজ সেবিকার সম্মান দেয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় কলাকার এসোসিয়েশন এর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নবীন শারফ, ভাবিজি ঘর পে হ্যায় সিরিয়াল এর কলাকার তিল্লুজি,বিশিষ্ট কলাকার জিতু সোনি,ক্রাইম পেট্রোল সাবধান ইন্ডিয়া এর কলাকার রাজবীর সিং,জুনিয়র ধর্মেন্দ্র ভাবুতি ভাই,মেহবুব এর ছোট ভাই বিশিষ্ট কলাকার কাল্লু ভাই প্রমুখ।ত্রিপুরার সমাজসেবী সংহিতা দত্ত এর এই বিশেষ সম্মান প্রাপ্তিতে ত্রিপুরার সুধী সমাজ আনন্দিত।তারা সংহিতা জিকে অভিনন্দন জানিয়েছেন।আগামী দিনে সংহিতাজির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ত্রিপুরার বিশিষ্টজনেরা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য