Thursday, March 5, 2026
বাড়িখবরখেলাআনমোল ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্শ হোলি উৎসব খোয়াই...

আনমোল ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্শ হোলি উৎসব খোয়াই বই মেলার মাঠে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা মার্চ…… আনমোল ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগে বুধবার দুপুর অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষ হোলি উৎসব। বুধবার দিনটি ছিল সমস্ত ভারত বাসির জন্য এক রঙের উৎসব অর্থাৎ হোলি বা রঙ খেলার দিন। এই দেশে হোলি অর্থাৎ রঙ খেলার এক প্রথা চলে আসছে যুগ যুগ ধরে।একে অপরকে রংঙ মাখিয়ে নিজেদের মধ্যে এক সৌভাতৃত্ববোধ জাগিয়ে তোলে হয়। এতে মনের মলিনতা দূর করে একে অপরকে কাছে টেনে নেওয়ার জন্যই এই রংঙ খেলার আয়োজন।এই রঙের উৎসবকে আনন্দ মুখর করে তুলতে বিভিন্ন জায়গায় রঙ খেলার আয়োজন করা হয়ে থাকে। তেমনি ভাবে বুধবার দুপুর ১২টায় খোয়াই সুভাষ পার্ক স্থিত বই মেলা মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় হোলি উৎসব এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।এই অনুষ্ঠানটি আয়োজন করে খোয়াই এর একটি সামাজিক সংগঠন আনমোল ত্রিপুরা উদ্যোগে এই রংঙ খেলার আয়োজন করা হয়।এটা তাদের দ্বিতীয় বর্শ রংঙ খেলার উৎসব।এই সংস্থার কর্ন ধার দেবজ্যোতি সরকার তিনি সমস্ত কিছুর আয়োজন করেছেন।এই রংঙ খেলার অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বড়িষ্ঠ সাংবাদিক তথা হেডলাইন্ছ ত্রিপুরার কর্ন ধার প্রনব সরকার। এছাড়া ও অনুষ্ঠানের মঞ্চে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস, জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, রঞ্জন দাস, খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রনজিত সরকার সহ অন্যান্যরা।রং খেলার অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রনব সরকার প্রথমেই আনমোল সামাজিক সংস্থা তথা এর কর্ন ধার দেবজ্যোতি সরকার কে এই ধরনের হোলির উৎসব পালন করার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন বিভিন্ন কাজে রাজ্যের বিভিন্ন জায়গায় যান কিন্তু রাজ্যের কোথাও এই ধরনের হোলির বা রংঙ খেলার প্রস্তুতি দেখতে পাননি।এটি একটি অভিনব অনুষ্ঠান।এই অনুষ্ঠানের মাধ্যমে গান ,বাজনা, রঙ খেলার অনুষ্ঠান চলবে।তাতে এখানে খোয়াই মহকুমার সমস্ত যুবক যুবতীরা এসে রঙ খেলবে এবং এই রঙ খেলার আনন্দ উপভোগ করবে। তাতে করে এই ধরনের সুন্দর অনুষ্ঠানের যাতে কোন খতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখতে বলেন সংস্থার কর্ন ধার দেবজ্যোতি সরকারকে। পাশাপাশি তিনি এও বলেন দেবজ্যোতি সরকার এমন এক ব্যক্তি যে নাকি নিজের পকেটের টাকা খরচ করে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে।এর জন্য কারোর কাছে হাত না পেতে নিজের সামর্থ্যের মধ্যে থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করতে দেখা যায়।যার মধ্যে রয়েছে করুনা কালিন সময়ে এই আনমোল ত্রিপুরা সামাজিক সংস্থার সমস্ত সদস্যরা সহ এই সংস্থার কর্ন ধার দেবজ্যোতি সরকার নিজে দাঁড়িয়ে থেকে বিভিন্ন গরিব, দুঃখী সহ অনেক অভুক্তদের অন্যের ব্যাবস্থা করে গেছেন প্রতি নিয়ত লক ডাউন চলাকালীন সময়ে। এছাড়াও বিভিন্ন সময় সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন সংস্থার কর্ন ধার দেবজ্যোতি সরকার বলে উনার প্রসংশা করেন প্রনব সরকার।তাই দেবজ্যোতি সরকার এর সংগঠনের শ্রীবৃদ্ধি হোক এটাই তিনি চান এবং উৎভোধক এও বলেছেন আনমোল ত্রিপুরা সামাজিক সংগঠনটি যাতে আগামী দিন ও এই কাজ করতে পারে এবং এগিয়ে যায় এরজন্য শুভকামনা জানান। এর পর এই রংঙ খেলার উপস্থিত অনেকের সাথে ছবি তুলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য