Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যবটতলা মহাশ্মশান নিয়ে গুরুত্বপূর্ণ সভায় মেয়র দীপক মজুমদার

বটতলা মহাশ্মশান নিয়ে গুরুত্বপূর্ণ সভায় মেয়র দীপক মজুমদার

সোমবার বটতলা মহা শ্মশানে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, কাউন্সিলার শিল্পী সেন, কাউন্সিলার জাহ্নবি দাস সহ অন্যান্যরা। বটতলা মহা শ্মশানের বিরুদ্ধে সম্প্রতি বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে এইদিনের সভা করা হয়। আলোচনা হয় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও। এদিন সংবাদমাধ্যমকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বটতলা মহা শ্মশানের ডোমদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। আবার ডোমদেরও কিছু অভিযোগ রয়েছে। মহা শ্মশানে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ঘাটতি রয়েছে। শ্মশানে মৃতদেহ সৎকারের জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয়, সেইগুলির জন্য আরও দুই তিনটি দোকান খুলে দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে, দোকানগুলিতে সকল সামগ্রীর নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা থাকবে। নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এইদিন আরক্ষা দপ্তরের কর্মীদের সাথেও আলোচনা করা হয়েছে। বটতলা মহা শ্মশানের যে চুল্লিগুলি অকেজো হয়ে রয়েছে, সেই গুলি অতিসত্বর সারাই করা হবে বলেও জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য