শুক্রবার ডিএসও এ আই এম এম এস এ আই ডি ওয়াই ও রাজধানীর বটতলা এলাকায় যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের এক নেতৃত্ব সম্পদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং কুমারঘাট ও কল্যাণপুরে ধর্ষণ কান্ড সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি প্রদান এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এবং রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে সকলে এগিয়ে আসার।



