Wednesday, October 28, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজরুরীকালীন পরিষেবায় ভুয়া ফোনরে হয়রানি

জরুরীকালীন পরিষেবায় ভুয়া ফোনরে হয়রানি

জরুরীকালীন পরিষেবায় ভুয়া ফোন করে হয়রানি। জরুরী কালীন পরিষেবা অগ্নি নির্বাপক দপ্তরে ফোন লাইনে ভুয়া কল করে কর্তব্যরত দমকল কর্মীদের হয়রানির অভিযোগ। ঘটনার তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের সোমবার। জরুরী কালীন পরিষেবার মধ্যে অগ্নি নির্বাপক দপ্তরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ২৪ ঘন্টা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মানুষদের সেবায় প্রতিনিয়তই হাজির থাকেন। রোদ বৃষ্টি ঝরে যেকোনো সময় মানুষদের সাহায্যার্থে জরুরী কালীন পরিষেবা দিয়ে থাকেন অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা। আর এই জরুরী কালীন পরিষেবা নিয়ে এক শ্রেণীর মানুষ বিনা কারণে ভুয়া ফোন করে দপ্তরে কর্মীদের নাজেহাল করে দিচ্ছে। এমনই এক অভিযোগ উঠে এলো তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর থেকে সোমবার। সোমবার তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কাছে একটি ফোন আসে। সেই সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ফোনে বার্তালাপে জানতে পারে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল তেলিয়ামুড়া খোয়াই সড়কে একটি পথ দুর্ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুঁটে গিয়ে জানতে পারে কোন পথ দুর্ঘটনা ঘটেইনি। দমকল কর্মীরা সেই জায়গায় থেকে দপ্তরের চলে আসে। দ্বিতীয়বার আবার ফোন করে জানানো হয় করইলং পেট্রোল পাম্পের সামনে যান দুর্ঘটনা ঘটেছে। সেখানে এসে দমকলকর্মীরা দেখতে পায় কোন দুর্ঘটনা ঘটেনি ঐ এলাকায়। তৃতীয়বার ফের ফোন আসে দপ্তরের কর্মীদের কাছে ষোল গরিয়া এলাকায় যান দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সেখানেও গিয়েও দমকল কর্মীদের দেখে কোন ধরনের যান দুর্ঘটনা ঘটেনি। এই ব্যাপারে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানান, তিনবার যে ফোনগুলি এসেছে অগ্নি নির্বাপক দফতরের কাছে সবগুলোই ছিল ভুয়া কল। তিনি আবেদন রাখেন তেলিয়ামুড়া বাসীদের কাছে, অগ্নি নির্বাপক দপ্তরের মতন জরুরী কালীন পরিষেবায় এই ধরনের ভুয়া কল না করার জন্য।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য