Saturday, November 21, 2026
বাড়িখবররাজ্যকেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি সঠিক ব্যবহারের দাবি কংগ্রেসের, বিজেপির পরাজয় নিশ্চিত বলে...

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি সঠিক ব্যবহারের দাবি কংগ্রেসের, বিজেপির পরাজয় নিশ্চিত বলে দাবি প্রবীরের

আগরতলা: রাজ্যের আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নতুন করে ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। অবশেষে অতিরিক্ত বাহিনী পাঠানোর অনুমতি মেলায় বিরোধী শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই হবে না, তাদের নিরপেক্ষভাবে এবং যথাযথ পদ্ধতিতে কাজে লাগাতে হবে—এবার সেই দাবিতে সরব হল প্রদেশ কংগ্রেস। শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, রাজ্যে বর্তমানে আর্থিক ও সামাজিক ক্ষেত্রে চরম অবক্ষয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থার উপরও ধারাবাহিকভাবে আঘাত নেমে আসছে। এমন পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন পুর নির্বাচন।প্রবীর চক্রবর্তী জানান, নির্বাচন ঘোষণার পর থেকেই কংগ্রেসের পক্ষ থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হচ্ছিল। বিরোধীদের এই দাবিকে প্রথমদিকে গুরুত্ব দেওয়া না হলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েনের অনুমতি মিলেছে। তাঁর বক্তব্য, পরিস্থিতির চাপে পড়েই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে কংগ্রেস মুখপাত্রের স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাই যথেষ্ট নয়। নির্বাচনের সময় বাহিনীকে নিরপেক্ষভাবে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে। কোনও রাজনৈতিক দলের স্বার্থে বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করা হলে তা সাধারণ মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।প্রবীর চক্রবর্তীর দাবি, নির্বাচন যদি প্রকৃত অর্থে অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে রাজ্যের সর্বত্র বিজেপির পরাজয় নিশ্চিত। তাঁর বক্তব্য, এবারের নির্বাচনে বিজেপি বিরোধী শক্তিগুলিই মানুষের সমর্থন পাবে। পাশাপাশি কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে সংঘটিত সমস্ত দুর্নীতির অভিযোগের তদন্ত করা হবে বলেও জানান তিনি।কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পর এবার তাদের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে কংগ্রেসের এই দাবি পুর নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য