Thursday, November 19, 2026
বাড়িখবররাজ্য৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা, উন্নয়নের খতিয়ান তুলে ধরে...

৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা, উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটের আবেদন

পুর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি আরও জোরদার হয়ে উঠছে। নিজেদের প্রার্থীদের সমর্থনে জনসংযোগে ব্যস্ত বিভিন্ন দলের নেতা-কর্মীরা। সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন তাঁরা। নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা পালন করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহাও। প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিয়ে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের সমর্থনে প্রচার চালান মুখ্যমন্ত্রী। এদিন জয়নগর এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট চান। প্রচারের সময় এলাকার মানুষের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথাও শোনেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট সমস্যাগুলি সমাধানের আশ্বাস দিয়ে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন।

প্রচার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। মানুষের এই উৎসাহ ও সমর্থন দেখে তিনি আশাবাদী, গতবারের তুলনায় এবারের নির্বাচনে বিজেপি প্রার্থীরা আরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজ্য সরকারও সেই পথ অনুসরণ করে কাজ করছে। গত পাঁচ বছরে আগরতলা পৌর নিগম এলাকায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তাকেই সামনে রেখে মানুষের কাছে ভোট চাইছে বিজেপি। তাঁর দাবি, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সাধারণ মানুষ সন্তুষ্ট এবং নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ওয়ার্ডে প্রচারের গতি বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। এখন ভোটারদের সমর্থন কতটা নিজেদের দিকে টানতে পারে, সেটাই দেখার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য