Monday, November 2, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপুলিশের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অবশেষে খোয়াই পুর নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন...

পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অবশেষে খোয়াই পুর নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন সি পি আই এম দলের ১৩ জন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা নভেম্বর….অবশেষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে খোয়াই পুর পরিষদের নির্বাচনে সি পি আই এম দলের ১৩ জন কাউন্সিলর তাদের মনোনয়নপত্র জমা দিলেন। সোমবার বিকেলে সহড়ের উত্তেজনার অবশান ঘটিয়ে পুর পরিষদের নির্বাচনে খোয়াই পুর পরিষদের ১৫ টি ওয়ার্ডের মধ্যে বামফ্রন্ট ১৩টি ওয়ার্ডে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করল মহকুমা শাসক এর কাছে। অবশেষে খোয়াই পুর পরিষদের নির্বাচনে সি পি আই এম দলের বামফ্রন্ট মনোনীত ১৩ জন প্রার্থী ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করলেন খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহার কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
নির্ধারিত সময় দুপুর ১২টায় মনোনয়ন দাখিল করতে না পারার জন্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলেন সি পি আই এম দলের নেতৃত্বরা। পরবর্তীতে বিকেল প্রায় ৩টা ১০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে গিয়ে ১৩ জন প্রার্থী ও তাঁদের প্রস্তাবকরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন—১ নম্বরে সীমা দেব রায়, ২ নম্বরে গৌতম পাল, ৩ নম্বরে ঝর্ণা দেব সরকার, ৪ নম্বরে সাগর পাল, ৫ নম্বরে তাপস দেব, ৬ নম্বরে মঞ্জু দেব, ৭ নম্বরে মিনাক্ষী দাস, ৮ নম্বরে সম্রাট চক্রবর্তী, ১০ নম্বরে সোমা দেব দত্ত, ১১ নম্বরে জুটন ঘোষ, ১২ নম্বরে জয়ন্তী ভট্টাচার্য, ১৩ নম্বরে সায়ন্তিকা দেব এবং ১৪ নম্বরে দেবাশীষ সরকার (নুপুর)। এর মধ্যে ৯ নং এবং ১৫ নং ওয়ার্ডের জন্য কেও মনোনয়নপত্র জমা দেননি। তবে এই নির্বাচনে প্রথম সিপিএম দল মনোনয়নপত্র জমা করলো পূর্ব পরিষদের নির্বাচনের জন্য। অন্যদিকে বিজেপি দলের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। তবে এই নির্বাচনে বিজিবি দলের প্রার্থী তালিকা নিয়ে বাজারে দর কষাকষি ব্যাপক হারে চলছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এছাড়া এও খবর রয়েছে লাখো লাখো টাকার বিনিময়ে কিছু কিছু নতুন প্রার্থীরা বিজেপি দলের হয়ে মনোনয়নপত্র জমা দিবেন বলে খবরে প্রকাশ যা খোয়াই মহাকুমা জুড়ে একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য