Sunday, October 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই রাধানগর এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করল পুলিশ।

খোয়াই রাধানগর এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করল পুলিশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই অক্টোবর…… রবিবার রাত ৮ ঘটিকায় গোপন খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ খোয়াই রাধানগর এলাকার এম বাজার সংলগ্ন এলাকা থেকে উৎপেতে বসে এক যুবকে চিহ্নিত করে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫৪ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে যার বাজার মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানা যায়। এই বিষয়ে খোয়াই থানার ওসি প্রাজিত মালাকার জানান ধৃত যুবকের নাম জয়ন্ত দেবনাথ ৪০ বাড়ি খোয়াই বনকর এলাকায় । এই জয়ন্ত দেবনাথ বিগত বেশ কয়েক বছর ধরে এই ধরনের নেশা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে। এবং নেশা পাচার কাল পুলিশের হাতে ধরা পড়ে বেশ কয়েকবার জেল জরিমানাও হয়েছে। এই বিষয়ে পুলিশ জয়ন্ত দেবনাথ এর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে জয়ন্ত দেবনাথকে গ্রেফতার করে সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানান খোয়াই খানার ওসি প্রাজিত মালাকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য