Sunday, September 27, 2026
বাড়িখবররাজ্যবৈষ্ণব টিলায় ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল দেশের...

বৈষ্ণব টিলায় ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল দেশের নিরাপত্তার প্রসঙ্গ

ইংরেজি মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই মাসিক কর্মসূচিকে ঘিরে বিজেপির নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যেও আগ্রহ থাকে। প্রতিমাসের মতো রবিবারও দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা একসঙ্গে বসে শুনলেন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্ব। এই উপলক্ষে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের আমতলী বাইপাস সংলগ্ন বৈষ্ণব টিলা কমিউনিটি হলে আয়োজন করা হয় বিশেষ শ্রবণ কর্মসূচির। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার, বিজেপির প্রদেশ সহ-সভাপতি রতন ঘোষ, সদর বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা। নির্ধারিত সময়ে সকলে একসঙ্গে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার শোনেন।

অনুষ্ঠান শেষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তিনি বলেন, এবারের ‘মন কি বাত’ পর্বেও প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তাঁর বক্তব্যের মাধ্যমে ভারত সরকার কী ধরনের কাজ করছে, সেগুলিও দেশবাসীর সামনে তুলে ধরার পাশাপাশি মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন বিশেষভাবে উঠে আসে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রসঙ্গ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি ফের স্মরণ করিয়ে দিয়েছেন। একইসঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত কীভাবে শক্তিশালী হয়েছে, সেই বিষয়টিও প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন বলে জানান তিনি। মানিক সাহা আরও বলেন, একটি দেশ এবং রাজ্য শক্তিশালী না হলে সাধারণ মানুষও শান্তিতে থাকতে পারবেন না। তাই দেশের পাশাপাশি রাজ্যকেও আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে দেশকে শক্তিশালী করার বার্তাই ফের সামনে এসেছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এদিনের ‘মন কি বাত’ শ্রবণ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ তৈরি হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য