Sunday, September 27, 2026
বাড়িখবররাজ্য‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিপ্লব দেব, শিশুদের সঙ্গে কাটালেন সময়

‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিপ্লব দেব, শিশুদের সঙ্গে কাটালেন সময়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। ত্রিপুরাতেও ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই অভিযানের আওতায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচিরই অন্যতম উদ্যোগ ‘অঙ্গন মিলন সেবা’। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, শিশুদের পুষ্টি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে অভিভাবকদের অবহিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। রবিবার ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির অংশ হিসেবে আগরতলা পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান লোকসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে পৌঁছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন সাংসদ। শুধু শিশুদের সঙ্গেই নয়, তাঁদের অভিভাবক ও মায়েদের সঙ্গেও সরাসরি মতবিনিময় করেন বিপ্লব কুমার দেব। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের কী ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে, শিশুদের পুষ্টির বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে এবং সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে—এসব বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে আলোচনা করেন তিনি।

কর্মসূচিকে ঘিরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে আরও বেশি মানুষকে অবহিত করার ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। এদিনের কর্মসূচির শেষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু এবং উপস্থিত অন্যান্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিশুদের সঙ্গে সময় কাটানো এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির বার্তা তুলে ধরেন সাংসদ বিপ্লব কুমার দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য