Saturday, September 19, 2026
বাড়িখবররাজ্যরাধাষ্টমীতে উৎসবমুখর ত্রিপুরা , ইসকন মন্দিরে শ্রীরাধার আরাধনায় ভক্তদের ঢল

রাধাষ্টমীতে উৎসবমুখর ত্রিপুরা , ইসকন মন্দিরে শ্রীরাধার আরাধনায় ভক্তদের ঢল

পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে প্রতিবছর পালিত হয় পবিত্র রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পরেই আসে রাধাষ্টমী। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই তিথি পালিত হয়। তিথি অনুযায়ী শনিবার রাজ্যেও পালিত হচ্ছে রাধাষ্টমী। রাধাষ্টমী উপলক্ষে সকাল থেকেই ত্রিপুরার বিভিন্ন মন্দিরে শুরু হয় বিশেষ পূজার্চনা। ধর্মপ্রাণ মানুষ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শ্রীরাধার আরাধনায় অংশ নেন। বিভিন্ন মন্দিরে বিশেষ আয়োজনকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। রাধাষ্টমী উপলক্ষে আগরতলার ইসকন মন্দিরেও আয়োজন করা হয় বিশেষ পূজার্চনার। এদিন মন্দিরে শ্রীরাধার আরাধনায় অংশ নেন অসংখ্য ভক্ত। ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান।

এদিন ইসকন মন্দিরে উপস্থিত হয়ে শ্রীরাধার পূজার্চনায় অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল-সহ অন্যান্যরা। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও বৈষ্ণব পরম্পরায় শ্রী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস অনুযায়ী, শ্রীরাধা ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় এবং কৃষ্ণের সমস্ত শক্তির উৎস হিসেবেও তাঁকে মান্য করা হয়। রাধা ছাড়া কৃষ্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা—দুজনকেই অসম্পূর্ণ হিসেবে দেখা হয় ভক্তি পরম্পরায়। দ্বাপর যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত শ্রীকৃষ্ণের নামের আগে শ্রীরাধার নাম উচ্চারণের প্রচলন রয়েছে। ‘রাধা-কৃষ্ণ’ নামের এই যুগল উচ্চারণের মধ্য দিয়েই ভক্তদের কাছে কৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব ফুটে ওঠে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীতে উপবাস ও পূজার্চনা করলে দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। অনেক ভক্তের বিশ্বাস, জন্মাষ্টমীর উপবাসের পূর্ণ ফল লাভের জন্য রাধাষ্টমীতেও উপবাস পালন করা উচিত। এই ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করেই রাধাষ্টমী উপলক্ষে ভক্তদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। রাজ্যের বিভিন্ন মন্দিরে দিনভর চলে পূজার্চনা ও ধর্মীয় আয়োজন। ভক্তদের উপস্থিতিতে রাধাষ্টমী ঘিরে এদিন ত্রিপুরাজুড়েই তৈরি হয় এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য