বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই সেপ্টেম্বর…..খোয়াই মহিলা থানার পুলিশ শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা থেকে টমটমে করে খোয়াইয়ের দিকে আসার সময় এক তরুণীর সঙ্গে বিপ্লব দাস, সুমন শুক্ল বৈদ্য ও প্রণয় দাস নামে তিন যুবক শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
ঘটনার পর ঐ তরুণী খোয়াই মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। শেষে এই অভিযোগের ভিত্তিতে খোয়াই মহিলা থানা একটি মামলা নেয়।এই মামলা নং ২৩/২০২৬-এবং ভারতীয় ন্যায় সংহিতার ৭৪/৭৫(১)(l)(৪)/৩(৫) ধারায় মামলা রুজু করে সোমবার পুলিশ তিন অভিযুক্তকে আটক করে আদালতে পাঠায়। গোটা বিষয়টি খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন।



