Saturday, August 22, 2026
বাড়িখবররাজ্যবিদ্যুৎ বিলের ভর্তুকি প্রত্যাহারে ধন্যবাদ র‍্যালি

বিদ্যুৎ বিলের ভর্তুকি প্রত্যাহারে ধন্যবাদ র‍্যালি


আগরতলা শহরে বিদ্যুৎ বিলের উপর ভর্তুকি প্রত্যাহার এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একাধিক র‍্যালির আয়োজন করা হয়। বর্জলা, ৮-বর্দোয়ালী এবং ৭-রামনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে দলীয় কর্মী-সমর্থকরা অংশ নেন। জনস্বার্থে বিদ্যুৎ মাশুল ১০০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত এবং বিদ্যুৎ বিলের উপর ভর্তুকি প্রত্যাহারের জন্য ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে র‍্যালির আয়োজন করা হয়।বর্জলা মণ্ডল কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হয়। একইভাবে ৮-বর্দোয়ালী মণ্ডলের উদ্যোগেও আগরতলা শহরে বিদ্যুৎ বিলের ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া ৭-রামনগর মণ্ডলের উদ্যোগেও একই দাবিতে ও সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে দলীয় কর্মী-সমর্থকরা অংশ নেন এবং বিদ্যুৎ মাশুল সংক্রান্ত সিদ্ধান্তের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য