আগরতলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুক্ত হলো আরও একটি নতুন প্রতিষ্ঠান। পুরনো মোটরস্ট্যান্ড সংলগ্ন সুপারা মাল্টিস্পেশালিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় রবিবার সকালে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তোমার মেয়র দীপক মজুমদার সহ হাসপাতালের কর্তৃপক্ষ ও বিশিষ্ট অতিথিরা। আধুনিক চিকিৎসা পরিষেবা, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই এই হাসপাতালের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়। ৫০ আসন বিশিষ্ট এই নতুন মাল্টিস্পেশালিটি হাসপাতাল এর উদ্বোধন হয় রবিবার সকালে ।পাশাপাশি এই দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।



