আগরতলার অভিনগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে ১৫০ জন বিপিএল পরিবারের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী টিঙ্কু রায় এবং পাপিয়া দত্ত।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে স্বনির্ভর করে তুলতে অভিনগর হিন্দি স্কুলে নেওয়া হল এই উদ্যোগ। অনুষ্ঠানে ১৫০ জন বিপিএল পরিবারের উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। উদ্যোক্তাদের আশা, এই সেলাই মেশিনের মাধ্যমে উপভোক্তারা ঘরে বসেই কাজের সুযোগ পাবেন এবং পরিবারের আয় বাড়াতে সক্ষম হবেন। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, মানুষের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়াই স্বনির্ভরতার মূল লক্ষ্য। সেলাই মেশিন পেয়ে উপভোক্তারাও সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী টিঙ্কু রায় এবং পাপিয়া দত্ত। তাঁদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। এই উদ্যোগের মাধ্যমে বিপিএল পরিবারের মহিলাদের স্বনির্ভরতা এবং কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলেই মনে করছেন উদ্যোক্তারা।



