Monday, July 13, 2026
বাড়িখবররাজ্যTBSE 13 জুলাই হওয়ার পরীক্ষা পিছিয়ে করা হয়েছে 15 জুলাই

TBSE 13 জুলাই হওয়ার পরীক্ষা পিছিয়ে করা হয়েছে 15 জুলাই

টিবিএসই পরিচালিত বছর বাঁচাও পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ, অর্থাৎ ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষাটি পিছিয়ে আগামী ১৫ জুলাই নেওয়া হবে।

ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত বছর বাঁচাও পরীক্ষার ১৩ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে। পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানান, অনিবার্য কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করছে পর্ষদ। এ বছর বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিক স্তরে আবেদন করেছেন ৭৫৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক স্তরে আবেদনকারীর সংখ্যা ১,৫৭০ জন। পরীক্ষার্থীদের নতুন সূচি অনুযায়ী ১৫ জুলাই নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য পর্ষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য