Thursday, July 9, 2026
বাড়িখবররাজ্যসূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে চলছে প্রভাত ফেরিচলবে১০ জুলাই পর্যন্ত।

সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে চলছে প্রভাত ফেরিচলবে১০ জুলাই পর্যন্ত।

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে চলছে প্রভাত ফেরি কর্মসূচি। ২৩ জুন শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার কাঠালতলী এলাকায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য প্রভাত ফেরি, যেখানে কয়েকশো মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, দেশপ্রেম ও জীবনদর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে আয়োজন করা হয়েছে ধারাবাহিক প্রভাত ফেরি কর্মসূচি। ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে ২৩ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কাঠালতলী এলাকায় অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি।

চার থেকে পাঁচশো মানুষের অংশগ্রহণে প্রভাত ফেরিটি এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে কমিউনিটি হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক রামপ্রসাদ পাল।

এছাড়াও উপস্থিত সাধারণ মানুষের অংশগ্রহণে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্ম নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ৫০০ টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন আদর্শবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তাঁর দাবি, তৎকালীন সময়ে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল ডঃ মুখার্জিকে। পাশাপাশি তিনি বলেন, “এক দেশ, এক নিশান”-এর যে ভাবনা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি তুলে ধরেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে দেশ এগিয়ে চলেছে।

আয়োজকদের জানানো হয়েছে, ২৩ জুন থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য