সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে পথচলতি সাধারণ মানুষের পাশে দাঁড়াল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জয়নগর মেলারমাঠ লোকাল কমিটি। সোমবার প্যারাডাই চৌমুহনী এলাকায় আয়োজন করা হয় মধ্যাহ্নভোজন ও পানীয় জলের পরিষেবার। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে নারীদের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সোমবার প্যারাডাই চৌমুহনী এলাকায় পথচলতি শ্রমজীবী, মেহনতী ও সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজন এবং গরম থেকে স্বস্তি দিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জয়নগর মেলারমাঠ লোকাল কমিটি।
সংগঠনের সদস্যদের দাবি, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা পালন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাদের বক্তব্য, ২০১৮ সালের পর থেকে দেশের বহু নারীর আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। নারীদের জীবন ও জীবিকা আজও নানা সংকটের মুখে বলে দাবি করেন তারা। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নারীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবিও তোলেন সংগঠনের সদস্যরা।
সামাজিক উদ্যোগের মাধ্যমে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিও জানিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। ক্যামেরায়



