ত্রিপুরা ও আসামের মধ্যে রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়। আগরতলা-করিমগঞ্জ-আগরতলা মেমু ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। শনিবার আগরতলা রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে এই ট্রেনের যাত্রার শুভ সূচনা করেন তিনি।
Vo
শনিবার আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা-করিমগঞ্জ-আগরতলা মেমু ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজিব ভট্টাচার্য, বিধায়িকা মীনা রাণী সরকার এবং রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই মেমু ট্রেন পরিষেবা চালু হওয়ার ফলে ত্রিপুরা ও আসামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সাধারণ যাত্রীদের যাতায়াত হবে আরও সহজ, দ্রুত এবং আরামদায়ক।
এই পরিষেবা চালুর মাধ্যমে দুই রাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
আগরতলা-করিমগঞ্জ রুটে নতুন মেমু ট্রেন চালুর ফলে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ।



