Friday, July 3, 2026
বাড়িখবররাজ্যবয়েস বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচি।

বয়েস বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচি।

ত্রিপুরায় শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও বাল্যশ্রমের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। আগরতলার বয়েস বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।

শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং বাল্যশ্রমের মতো সামাজিক অপরাধ রোধে সচেতনতা গড়ে তুলতে আগরতলার বয়েস বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের কমিশনার জয়ন্তী দেববর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় ভৌমিক, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও বাল্যশ্রমের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিচালিত শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ সম্পর্কে তাদের অবহিত করা হয় এবং যেকোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য