Tuesday, June 30, 2026
বাড়িখবররাজ্যরমজান আলীর খুনে দৃত ২

রমজান আলীর খুনে দৃত ২

বটতলা হাওড়া নদী থেকে রমজান আলীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্তের অগ্রগতির কথা জানালেন পশ্চিম আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি। বটতলা হাওড়া নদী থেকে রমজান আলীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তদন্তে তৎপর পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। পশ্চিম আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি জানান, বুধবার আটক দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে।

তবে তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত বা আটক ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাননি তিনি। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলমান এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। বুধবার আদালতে অভিযুক্তদের তোলার পর তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য