Tuesday, June 30, 2026
বাড়িখবররাজ্যএলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

এলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

রাজ্যকে স্মার্ট সিটি বানানোর মূল মন্ত্রকে পাথেয় করে অভিযান অব্যাহত রাজ্য সরকারের। আর এই অংক হিসেবে মঙ্গলবার এলাকা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।

শহরের পরিচ্ছন্নতা, যান চলাচল এবং নাগরিক পরিষেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগরতলার পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত এলাকা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিলর রত্না দত্তসহ পৌর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। পরিদর্শনের সময় বিভিন্ন নাগরিক সমস্যা, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সুবিধা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হয়। মেয়র সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং নাগরিকদের আরও উন্নত পরিষেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য