রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় ও চতুর্থ স্থান অধিকারী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের দ্বিতীয় ও চতুর্থ স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় স্কুল প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
এদিন কৃতী শিক্ষার্থীদের ফুল, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা বলেন, রাজধানীর অন্যতম বনেদি এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা তাঁদের স্নেহ, যত্ন ও দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলেন। শিক্ষার্থীদের এই সাফল্য সেই নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। তিনি আগামী দিনেও শিক্ষার্থীদের অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। কৃতী শিক্ষার্থীরাও এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।



