Monday, June 29, 2026
বাড়িখবররাজ্যকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত

কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত

ত্রিপুরায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে নতুন কার্যকরী কমিটি গঠন করল কল্যাণ সমিতি। বার্ষিক সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের পাশাপাশি আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। একই সঙ্গে ফুটবল, ক্রিকেট ও ক্যারামকে কেন্দ্র করে বড় পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থা।

অনুষ্ঠিত হলো কল্যাণ সমিতি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা। সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

এরপর আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন শ্রী সুশান্ত পাল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান শ্রী স্বপন কুমার দেব, শ্রী শংকর পাল (মনা), শ্রী মানস কুমার দে এবং শ্রী দ্বীপেন ভৌমিক।

সম্পাদক নির্বাচিত হন শ্রী শ্যামল কুমার দেব। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী রাহুল চক্রবর্তী ও শ্রী তুহিন আইচ। কোষাধ্যক্ষের দায়িত্ব পান শ্রী সমীর শর্মা। সহকারী কোষাধ্যক্ষ হন শ্রী উত্তম কর্মকার এবং অফিস সম্পাদক নির্বাচিত হন শ্রী প্রদীপ দেব।

সভায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি শক্তিশালী ফুটবল দল গড়ে তোলা হয়েছে। আগামীতে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় দলটি আরও ভালো ফল করবে বলে আশাবাদী কর্মকর্তারা। পাশাপাশি ফুটবলের পাশাপাশি ক্যারাম ও ক্রিকেট দলকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানানো হয়।

সংস্থার সদস্যরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার “প্রতিটি পাড়ার ক্লাব একটি মিনি গভর্নমেন্ট”—এই বার্তাকে সামনে রেখেই সমাজসেবা, সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়নে নতুন উদ্যমে কাজ করবে কল্যাণ সমিতি।

নতুন কমিটির নেতৃত্বে সামাজিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও আরও বড় সাফল্যের প্রত্যাশা করছে কল্যাণ সমিতি। এখন দেখার, আগামী দিনে মাঠে এবং সমাজসেবায় এই উদ্যোগ কতটা সফল হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য