Sunday, June 28, 2026
বাড়িখবররাজ্যসারাদেশের সাথে রাজ্যেও জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত

সারাদেশের সাথে রাজ্যেও জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত

শিশুদের পোলিও মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে রবিবার সারা দেশের সঙ্গে রাজ্যেও জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে সফলভাবে অনুষ্ঠিত হলো পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় রাজ্যের শূন্য থেকে পাঁচ বছর বয়সী প্রায় সাড়ে তিন লক্ষ শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়। সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৩৪০ টি টিকাকরণ বুথে নিয়োজিত হয় ১৩৩৬০ জন টিকাদানকারী। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন কোন কারণে যে সব শিশু পোলিও ডোজ গ্রহণ করতে পারেনি তাদেরকে আগামী ২৯ ২৯ জুন আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক প্রদান করবেন। পশ্চিম জেলায় জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচি টি অনুষ্ঠিত হয় শহরতলী পশ্চিম ভুবন বন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে। তাতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী আশা কর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য