Sunday, June 28, 2026
বাড়িখবররাজ্যবিস্ফোরিত ফ্ল্যাট পরিদর্শন আশীষ কুমার সাহার

বিস্ফোরিত ফ্ল্যাট পরিদর্শন আশীষ কুমার সাহার

রামনগর গ্যাস বিস্ফোরণ কাণ্ডে নিহত সুব্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়াল প্রদেশ কংগ্রেস। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।

রামনগরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত সুব্রজিৎ চৌধুরীর বাড়িতে পৌঁছান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য শীর্ষ নেতারাও। প্রতিনিধি দল নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের শোক ভাগ করে নেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শন শেষে কংগ্রেস নেতৃত্ব নিহতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রামনগর গ্যাস বিস্ফোরণকে কেন্দ্র করে শোকের আবহ এখনও কাটেনি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাচ্ছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য