আগরতলা: ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের (TRLM) পশ্চিম জেলা অফিসের উদ্যোগে গাছের বিভিন্ন প্রকারের কলমের উপর জ্ঞান অর্জন পরিদর্শন কর্মসূচী(exposure visit) অনুষ্ঠিত হয় স্বসহায়ক দলের দিদিদের নিয়ে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার তিন দিন ব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয় নাগীছড়া এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের ফ্রুটস ব্লকে। পশ্চিম জেলার অন্তর্গত পুরাতন আগরতলা, ডুকলি, বামুটিয়া, লেফুঙ্গা, হেজামারা, মোহনপুর, জিরানিয়া, মন্দাই ও বেলবাড়ি ব্লক এলাকার বিভিন্ন স্বসহায়ক দলের দিদিরা এতে অংশ নেন।
গবেষণা কেন্দ্রের ফ্রুটস ব্লকের ইনচার্জ ডেপুটিডিরেক্টর সাগরিকা ভট্টাচাৰ্য, এগ্রিঅফিসার পাঞ্চাল ভট্টাচাৰ্যসহ অন্যান্য আধিকারিকরা এই কর্মসূচিতে অংশ গ্রহণকারী দিদিদের নানা ধরণের গাছের কলম করার পদ্ধতি, আর্থিক লাভের বিষয় সম্পর্কে জানান এবং ঘুরিয়ে দেখান। সব মিলিয়ে প্রায় ১০০জন দিদি এতে অংশ নেন এবং আগ্রহ সহকারে ঘুরে দেখেন। ইনচার্জ ডেপুটিডিরেক্টর সাগরিকা ভট্টাচাৰ্য জানান, এখানে আসা দিদিরা খুব আগ্রহ সহকারে গোটা ব্লক ঘরে দেখেন। তাদেরকে ফল গাছের নানা ধরনের কলম করার পদ্ধতি দেখানো হয়।
এখানে আসা দিদিরা জানান টি আর এল এম-এর পশ্চিম জেলা অফিসের তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা খুব ভালো। তবে যদি তাদেকে এই বিষয় গুলি নিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে আরো ভালো হতো। তাই তারা তাদেরকে প্রশিক্ষণ করানোর আহ্বান জানিয়েছেন।



