Friday, June 12, 2026
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে ইন্দ্রনগর কালীবাড়িতে যজ্ঞ এবং...

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে ইন্দ্রনগর কালীবাড়িতে যজ্ঞ এবং পূজা পাঠ

নেহরুর রেকর্ড ভেঙ্গে সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার ইন্দ্রনগর কালীবাড়িতে বিশেষ যজ্ঞ এবং পূজা পাঠ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলেন মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক।

বুধবার ১০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে আরো একটি নতুন পালক যুক্ত হল। এদিন দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড করলেন নরেন্দ্র মোদি। এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিলেন নেহরু। বুধবার সেই রেকর্ড ভেঙে একটানা ৪ হাজার ৩৯৯ দিন দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনের নজির সৃষ্টি করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্তি উপলক্ষে এদিন সকালে আগরতলার ইন্দ্রনগর কালীবাড়িতে বিশেষ যজ্ঞ এবং পূজা পাঠের আয়োজন করা হয়। বিজেপির ৬ আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ,প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, মন্ডল সভাপতি সহ বিভিন্ন কর্পোরেটর এবং কর্মী সমর্থকরা ।তারা সকলেই মহাযজ্ঞ এবং পূজা পাঠে অংশগ্রহণ করেন ।এই প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় জানান ,আজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালনের ১২ বছর পূর্ণ হল নরেন্দ্র মোদিজির ।এই উপলক্ষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় যজ্ঞ এবং পূজা পাঠের আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে ঈশ্বরের নিকট প্রার্থনা করেছি ।কেবলমাত্র ১২ বছরই নয় ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেন আরো অনেক বছর এই দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়ে তার বিকশিত ভারত নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত করতে পারেন ,এই প্রার্থনাই করা হয়েছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায় ।তিনি আরো জানান, যজ্ঞ এবং পূজা পাঠ শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে একটানা ১২ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ।এই অনুষ্ঠান গুলিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য