Sunday, April 26, 2026
বাড়িখবররাজ্যবাধারঘাটে ‘মন কি বাত’ সম্প্রচার, বাঁশ শিল্পের প্রশংসায় গর্বিত উত্তর-পূর্ব

বাধারঘাটে ‘মন কি বাত’ সম্প্রচার, বাঁশ শিল্পের প্রশংসায় গর্বিত উত্তর-পূর্ব

আগরতলা, রবিবার: বাধারঘাট মন্ডলের উদ্যোগে ২৪ নং বুথে সাড়ম্বরে সম্প্রচারিত হলো প্রধানমন্ত্রী Narendra Modi-এর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান Mann Ki Baat-এর ১৩৩তম পর্ব। চারিপাড়া স্কুলের হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থক সহ স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ Rajib Bhattacharjee, বিধায়িকা Meena Rani Sarkar, মন্ডল সভাপতি মনিস দেব সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্প্রচার চলাকালীন সবাই মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।

অনুষ্ঠান শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান, এবারের ‘মন কি বাত’-এ ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী বাঁশ শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে রাজ্যের দুইজন শিল্পীর নাম উল্লেখ করা হয়েছে, যা ত্রিপুরার জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং শিল্পীদের প্রতি বড় স্বীকৃতি।

তিনি আরও বলেন, এর ফলে বাঁশ শিল্পের প্রতি মানুষের আগ্রহ যেমন বাড়বে, তেমনি এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগররা নতুন করে উৎসাহ ও প্রেরণা পাবেন। পাশাপাশি রাজ্যের এই ঐতিহ্যবাহী শিল্প জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও আরও প্রসার লাভ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্যোক্তাদের দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উপস্থিত সকলেই দেশের উন্নয়নে নিজেদের ভূমিকা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য