Monday, April 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলার বিজেপি দলের এক সোস্যাল মিডিয়ার কনভেনার সোস্যাল মিডিয়ায় অপপ্রচার ও...

খোয়াই জেলার বিজেপি দলের এক সোস্যাল মিডিয়ার কনভেনার সোস্যাল মিডিয়ায় অপপ্রচার ও দলের কর্মীরা দালালি করছে এই সব মন্তব্যের কারনে শত শত কর্মীদের মনোবল ভাঙার খেলায় মত্য। অন্যদিকে প্রকাশ্যে সাংবাদিককে দেখে নেবার হুমকি।

১৯শে এপ্রিল..…. খোয়াই জেলার বিজেপি দলের এক সোসিয়াল মিডিয়ার কনভেনার সামাজিক মাধ্যমে অপপ্রচার করছে যে দলের কর্মীরা দালালি করছে। এই মন্তব্যের কারনে শত শত কর্মীদের মনোবল ভাঙ্গতে ব্যাস্ত তিনি ।বিষয়টি উনাকে চোখে আঙুল দিয়ে দেখাতেই সাংবাদিককে দেখে নেবার হুমকি দিলেন জেলার সেই মিডিয়া সেলের কনভেনার তথা এক পুঁচকে নেতা।এ ডি সির নির্বাচনের ফলাফলের আগেই দেখাগেছে বিজেপি দলের খোয়াই জেলার এক সোস্যাল মিডিয়ার কনভেনার সামাজিক মাধ্যমে একের পর এক বিজেপি দলের কর্মীদের মনোবল ভাঙার খেলায় মেতে উঠেছে। যেখানে রাজ্যের তাবড় তাবড় নির্বাচন বিশ্লেষকরা এ ডি সির নির্বাচনের ফলাফলের বিষয়ে কোন ধরনের সঠিক তথ্য দিতে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে জেলার এক সামান্য সোস্যাল মিডিয়ার কনভেনার উনার মন মত এক উদ্ভট অন্ক বানিয়ে সামাজিক মাধ্যমে পোষ্ট করলেন না কম না বেশি!সেই পোষ্ট করার আগে তিনি একবার ও ভাববার প্রয়োজন বোধ করেনি তিনি যে পোষ্টটি করেছেন উনার কাছে কি তথ্য, যুক্তি বা গ্রাউন্ড লেবেলের সমিক্ষা আছে,আদতেই কিছুই ছিলনা উনার কাছে এবং তার রেশ কতদূর যেতে পারে।কারন উনি ঘড়ে বসে এই ধরনের প্রচার করছেন কোন ধরনের সমিক্ষা ছাড়াই। তিনি সামাজিক মাধ্যমে সেই পোষ্টটিকে এত ভাইরাল করেছেন যে বিজেপি দল ১৬ টি আসন নিয়ে এ ডি সিতে ক্ষমতায় আসছেন।এই প্রচারের উপর ভর করে বিজেপি দলের কর্মীরা ব্যপক উৎসাহিত হয়ে কাজ করে।কারন দলের একজন মিডিয়া কনভেনার সামাজিক মাধ্যমে প্রচার করছে তাতে সত্যি হবে সেই বিশ্বাসের উপর ভর করে বিজেপি দলের কর্মীরা আত্ম বিশ্বাস দেখাতে গিয়ে আজ তিন শতাধিক বিজেপি দলের কর্মীরা আজ বাড়ি ঘড় ছাড়া। ভবিষ্যতে আদো কি তারা বাড়ি ঘড়ে ফিরতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত দল।আর উনি চাইছিলেন উনার মনগড়া অন্কটি খবরে প্রকাশ করার জন্য। কিন্তু সাংবাদিক সেই মিডিয়া সেলের কনভেনারের কথার কোন যুক্তি না পাবার কারণে উনার তথ্যটি প্রকাশ করতে অনিহা প্রকাশ করে।আর তখনই তিনি সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বলে বসলেন আপনারাত সাঙ্ঘাতিক সত্যতা প্রকাশের সাহস নেই ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয় উনার মত মিডিয়া সেলের কনভেনারে নিজেকে একজন বড় ধরনের মিডিয়া ভাবেন তাইতো এই ধরনের টিপ্পনী করেন সর্বদা সাংবাদিকদের নিয়ে যা এক নিচু মানসিকতা লোকের লক্ষন।তিনি শুধু সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করেননা দলীয় কর্মী ও সাধারণ মানুষের সাথেও জঘন্ন ব্যবহার করেন বলে অনেকেই অভিযোগ করেন যাকে বলে একটা ঈচরে পাকালোক তথা সবজান্তা। শুধু তাই নয় বিজেপি দলের এই ভড়া ডুবির পর তিনি পুনরায় আরেকটি পোষ্ট করলেন যে বিজেপি দলের কর্মীরাই নাকি দালালি করছেন যার ফলে দলের এই অবস্থা। তাতে করে উনার ঐ কমেন্ট কে নিয়ে বেশ কিছু লোককে ট্রোল করতে দেখা গেছে সেই কমেন্টর বিরুদ্ধে।এর পরও উনার জ্ঞানেন্দ্রিয় প্রস্ফুটিত হয় নাই! আর উনার ঐ কমেন্ট টিকে নিয়ে এক সংবাদ কর্মী উনাকে বুঝাইতে চাইছিলেন যে না জেনে না বুঝে ফালতু প্রচার করার ফল এমনি হয়। আর তাতে তিনি ক্ষিপ্ত হয়ে পুনরায় সেই সংবাদ কর্মীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার সুরূ করেন নিজে কি লিখেছিলেন তা ভূলে। আর উনার সাথে কিছু ব্যাঙ ও ঠ্যাং মেলতে সুরু করে উনার উক্তির সপক্ষে।তিনি এখানেই খান্ত হননি সামাজিক মাধ্যমে একপ্রকার হুমকির সুরে প্রচার করতে সুরু করেন যে বিষয়টিকে নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যে সভাপতির কছে বিষয়টি উত্থাপন করবেন যাতে সেই সাংবাদিকের কার্ড বাতিল করে এবং তার বিরুদ্ধে মামলা করবেন।এখন এই প্রসঙ্গে আসি মহশয় আপনি কোথাকার কোন বনের হনু যে আপনার একটি কথায় উনার কার্ড বাতিল করতে হবে। রাজ্য সরকার কি টাকা পয়সা দিয়ে সেই ব্যাক্তিকে কিনে রেখেছে না বেতন দিচ্ছে যে আপনার এক কথায় উনার চাকরি চলে যাবে। তাছাড়া আপনি ত কথায় কথায় সাংবাদিকদের পেশাটাকে সাঙ্ঘাতিক বলে উক্তি করে তাদের পেশাগত দায়িত্বকে প্রতিনিয়ত অপমান করতে ব্যস্ত দেখা গেছে।হয়ত আপনার কপাল ভাল সেই সাংবাদিক আপনার বিরুদ্ধে ঐসব উক্তি করার জন্য মামলা করেনি ভাল বলে।নাহলে আপনার মত এক হনুকে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াতে আপনাকে টেনে নিয়ে যেতে পারত। না বুঝে সবজায়গায় চুলকাইতে যাবেন না। ভূলে গেছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াতে গিয়ে আপনার মত এক ব্যক্তিকে একটি উক্তি করার জন্য ক্ষমা চাইতে হয়েছিল মুচেলেকা দিয়ে।আপনি ত নিজেকে এত বড় এক পন্ডিত ভাবেন যে আপনি সবজান্তা বাকিরা গজ মুর্খ। সব বিষয় আপনার বাড় বাড়ন্ত দেখা গেছে সাংবাদিকদের নিয়ে এর প্রমান অনেকই দেবেন সাংবাদিকদের মধ্যে থেকে। কারন কারোর পেশাকে আপনি জনসমক্ষে ইয়ার্কি মেরে কথা বলার অধিকার আপনার মত চুনোপুটি নেতাকে কে দিয়েছে!আপনার মত দলের অনেক নেতা কর্মীরা রয়েছে যারা আপনার মত এত উদ্ধত্ব দেখয়না। আপনি কে হে বাপু? বিজেপি দলের মিডিয়া সেলের একজন কনভেনার শুধু তার থেকে বেশি কিছু না। তিন তারিখের পর নতুন বৈরাগী হয়ে নিজ ঘড়ে একটি অঙ্গনওয়ারীর চাকুরী বাগিয়েছেন স্ত্রীর জন্য।এমন অনেক দলের কর্মী ও সমর্থকরা রয়েছে যারা কিছুই পায়নি এর পরও দলের স্বার্থে কাজ করে যাচ্ছেন।আর এখন সেই সাংবাদিককে মারধরের হুমকি দিয়ে বেড়াচ্ছেন জেলা কার্যালয়ে গিয়ে। সাংবাদিকের কার্ড বাতিল করার আগে আপনার দলের নেতৃত্বদের চিন্তা করা উচিত যে আপনার মত একজন উদ্ধত্ব মিডিয়া সেলের কনভেনারের প্রয়োজন কিনা।যে নাকি নির্বাচনে হারার পর বিজেপি দলের কর্মীদের দালালি করা বা দালাল বলে প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে তাদেরকে অপমান করেছে পাশাপাশি তাদের মনোবল ভাঙার খেলায় মেতে উঠেছে। আপনার মত লোককে আগে দল থেকে বের করে দেওয়া দরকার যে নাকি যেই থালায় খায় সেই থালায় ফুটো করে।এখন দলের উচিত সামাজিক মাধ্যমে দলের কর্মীদের বিরুদ্ধে আপনার প্রচারকে কেন্দ্র করে কঠোর সিদ্ধান্ত নেওয়া।যে নাকি রাজ্যের সাংবাদিকদের প্রতিনিয়ত হেয় করে চলেছে।আর সাংবাদিকদের গুরুত্ব কি রাজ্যের রাজনৈতিক আঙ্গিনায় তার উত্তরটা ছেড়ে দিলাম জনগনের উপর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য