Monday, April 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদহারিয়ে যাওয়া ২লক্ষ ৫০ হাজার টাকা সঠিক মালিককে ফিরিয়ে দিয়ে নজির স্থাপন...

হারিয়ে যাওয়া ২লক্ষ ৫০ হাজার টাকা সঠিক মালিককে ফিরিয়ে দিয়ে নজির স্থাপন করেন খোয়াই চেবরি এলাকার এক ব্যাবসায়ী।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৯ শে এপ্রিল……. হারিয়ে যাওয়া প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা রাস্তায় পেয়ে সঠিক মালিকের হাতে তুলে দিয়ে এক নজির স্থাপন করলেন খোয়াই চেবরি এলাকার ব্যবসায়ী নির্মল রুদ্র পাল।ঘটনার বিবরণে জানা যায় গত ১৫ই এপ্রিল খোয়াই উত্তর চেবরী এলাকার ব্যবসায়ি নির্মল রুদ্র পাল উনার দোকানের কাছাকাছি রাস্তার মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পান। তখন সময় এই ব্যাগ টি রাস্তার থেকে তুলে উনার দোকানে নিয়ে আসেন। গত ৪-৫ দিন ধরে তিনি বিভিন্ন মানুষ জনের কাছে খবর পাঠাতে থাকেন যে তিনি একটি ব্যাগ পেয়েছে উপযুক্ত প্রমাণ দিয়ে যাতে ব্যাগের মালিক ব্যাগটি নিয়ে যায়। নির্মল বাবু ভিন্ন ভাবে খোঁজা খুঁজির পর অবশেষে রবিবার সেই ব্যাগের মালিকের সন্ধান পান মালিকের নাম শ্রীমতী সুপর্না দাস বাড়ি খোয়াই গনকী এলাকায় ।টাকার মালিকের সাথে কথা বলে সবকিছু মিলে যাওয়ায় রবিবার সন্ধ্যায় তিনি সেই টাকার ব্যাগটি মালিক শ্রীমতি সুবর্না দাসের হাতে তুলে দেন। এই ব্যাগের মধ্যে ছিল প্রায় দেড় ভরি স্বর্ণের চেইন এবং নগদ ১০ হাজার টাকার উপর। এবং একটি অ্যান্ড্ররয়েড মোবাইল সহ আরো কিছু জিনিসপত্র।টাকার মালিক সেই ব্যাবসিহীর এই সততা দেখে খুবই আনন্দিত। এবং তিনি বলেন সমাজে এখনো নির্মল বাবুর মত মানুষ রয়েছে বলে সমাজ এখনো এত সুন্দর। তার এই সততার কাজে চেবরি এলাকা জুড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। টাকার মালিক সেই ব্যবসায়ী নির্মল বাবুকে আন্তরিকভাবে শুভেচ্ছা প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য