Sunday, April 19, 2026
বাড়িখবররাজ্যরবিশংকরের জন্মদিন উপলক্ষে আর্ট অফ লিভিংয়ের বসে আঁকো প্রতিযোগিতা

রবিশংকরের জন্মদিন উপলক্ষে আর্ট অফ লিভিংয়ের বসে আঁকো প্রতিযোগিতা

১৩ মে রবিশঙ্কর-এর জন্মদিন উপলক্ষে রবিবার আগরতলার এনএসআরসিসি হলে এক মনোরম বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে দা আর্ট অফ লিভিং।

এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের প্রায় ১৮০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি তিনটি পৃথক বিভাগে অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা বিকাশ করা এবং শিল্পকলার প্রতি আগ্রহ বাড়ানো। প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসবমুখর, যেখানে ছোট ছোট শিল্পীরা রঙের মাধ্যমে তাদের কল্পনাকে ক্যানভাসে ফুটিয়ে তোলে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মানসিকভাবে আরও বিকশিত করতে সাহায্য করবে এবং ইতিবাচক চিন্তাধারার প্রসার ঘটাবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকল অংশগ্রহণকারীকে উৎসাহমূলক সার্টিফিকেট প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য