Thursday, April 16, 2026
বাড়িখবররাজ্যবিধানসভার কর্মচারীদের নিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অধ্যক্ষের

বিধানসভার কর্মচারীদের নিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অধ্যক্ষের

বৃহস্পতিবার বিধানসভা কর্মচারীদের সঙ্গে এক আন্তরিক ‘গেট টুগেদার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রাক্তন বিধায়ক তথা ককবরক ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান অতুল দেববর্মা এবং বিধানসভার সচিব অমিয় কান্তি নাথ।

এই দিনে বিধানসভা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করার পর বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেন, বিধানসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং একাগ্রতার ফলেই বিধানসভার প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, কর্মচারীদের সমস্যার কথা শুনে সেগুলোর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই এই উদ্যোগকে স্বাগত জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য