প্রয়াত সাংবাদিক প্রদীপ দেবনাথের মরদেহ রাজ্যে আনা হয় আগরতলা বিমানবন্দর হয়ে। এদিন বিমানবন্দর থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি অমরপুরে। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, প্রয়াত এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ওয়ার্কিং জার্নালিস্টদের সদস্যরাও। তারা মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর অবদান স্মরণ করেন।
প্রদীপ দেবনাথের অকাল প্রয়াণে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।



