Monday, April 13, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদকুলাই–চাম্পাহাওর কেন্দ্রে ভোটকেন্দ্রে সংঘর্ষ, উত্তেজনা ছড়াল এলাকায়

কুলাই–চাম্পাহাওর কেন্দ্রে ভোটকেন্দ্রে সংঘর্ষ, উত্তেজনা ছড়াল এলাকায়

কুলাই–চাম্পাহাওর ১০ নম্বর নির্বাচনী কেন্দ্রের ৪২ নম্বর ভোটকেন্দ্রে বিজেপি ও তিপ্রা মথা কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, ভোটগ্রহণ চলাকালীন সময়ে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষের রূপ নেয়। তিপ্রা মথার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিছু বহিরাগত ব্যক্তি ওই ভোটকেন্দ্রে এসে ভোটদান করার চেষ্টা করছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন ও নিরাপত্তাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য