Monday, April 13, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনির্বাচন ও বৃষ্টির কারণে খোয়াই চৈত্র মেলার বাজার মন্দা।

নির্বাচন ও বৃষ্টির কারণে খোয়াই চৈত্র মেলার বাজার মন্দা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই এপ্রিল……. একদিকে নির্বাচন অন্যদিকে ঝড় বৃষ্টির কারনে খোয়াই চৈত্র মেলার বাজার মন্দা।গত কয়েক দিন ধরে খোয়াই সুভাষ পার্ক স্থিত বই মেলা প্রাঙ্গণে চলছে চৈত্র মেলার আয়োজন।এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও খোয়াই পুর পরিষদের উদ্যোগে বই মেলা প্রাঙ্গণে চৈত্র মেলায় আগত দোকানদ্বার দের জন্য অস্থায়ী ষ্টল তৈরি করে দেওয়া হয়। তাতে একশত থেকে প্রায় দুই শত ষ্টল তৈরি করে দেওয়া হয় ব্যাবসায়ীদের জন্য।সেখানেই খোয়াই মহকুমার বিভিন্ন কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসের পসারি সাজিয়ে দোকানিরা বসে থাকেন খদ্দেরের আশায়। কিন্তু মেলায় গ্রাহকদের আগমন খুবই কম।এই মেলা চলে আট দশদিন ধরে।মেলায় কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে দোকানিরা জানান কিছু ব্যাবসা হচ্ছে। তবে অন্যান্য বছরের ন্যায় এবার কিছু ভালোমন্দ মিলিয়ে চলছে তাদের ব্যাবসা।তবে অনেকেরই ব্যাবসা মন্দা। সবমিলিয়ে মোটামুটি ব্যাবসা হচ্ছে। আবার অনেক ব্যাবসায়ীরা আক্ষেপ করে এও বলেন গত কয়েক দিন ধরে দিনদুপুরে হঠাৎ করে বৃষ্টি নামার ফলে তাদের ব্যাবসার ব্যাপক খতি হয়েছে। এরমধ্যে ১২ এপ্রিল অর্থাৎ রবিবার হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন।এই দিন ব্যাবসাটা মন্দা হবে এর মধ্যে বিশেষ করে জনজাতি অংশের মনুসরা বাজারে নামবেনা তাতে বাজারটা অনেকটাই খালি থাকবে। নির্বাচনের পর তাদের হাতে রয়েছে মাত্র দুইদিন আর এই দুই দিনেই যদি বাকি ব্যবসাটা হয় তাহলে লাভের মুখ কিছুটা দেখতে পারবে, পাশাপাশি মালিকের দেনা শোধ করতে পারবে বলে অনেক ব্যবসায়ীরাই সেই আশা ব্যক্ত করেন। এর থেকে বুঝা যাচ্ছে সাধারণ মানুষের কাছে টাকার অভাবে রয়েছে। সাধারণ মানুষের কাছে টাকা আসার একটি উপায় ছিল তাও বন্ধের পথে। অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য প্রতিবছর মার্চ মাসে কিছু হলেও রেগার কাজের কল্যাণে তাদের হাতে কিছু টাকা আসত।আর সেই টাকা দিয়ে প্রত্যেকটি পরিবার নিজ নিজ পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসত।পাশাপাশি বাড়ির ছোটদের জন্য নতুন বছরের জামাকাপড় কিনে দিতে পারত যা এবছর অনেকেই পারেনি বলে আক্ষেপের সুরে এই কথাটি জানান।তার থেকেই বুঝাযায় খোয়াই এর চৈত্র মেলায় ভাটার টান পরেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য