Saturday, April 11, 2026
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হল জ্যোতিরাও ফুলের ২০০ তম জন্মদিন

যথাযথ মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হল জ্যোতিরাও ফুলের ২০০ তম জন্মদিন

শনিবার মহান সমাজসংস্কারক জ্যোতিরাও ফুলে-এর ২০০তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো সারা দেশের পাশাপাশি রাজ্যেও। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে কংগ্রেসের ওবিসি সেলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জ্যোতিরাও ফুলে-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এরপর উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরাও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জ্যোতিরাও ফুলে ছিলেন ভারতের একজন প্রখ্যাত সমাজসংস্কারক, চিন্তাবিদ ও শিক্ষাবিদ। ১৮২৭ সালের ১১ এপ্রিল পুনে-তে তাঁর জন্ম হয়। তিনি সমাজে বিদ্যমান জাতপাত প্রথা, অস্পৃশ্যতা ও নারী-শিক্ষার বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বিশেষভাবে উল্লেখ করা হয়, তাঁর স্ত্রী সাবিত্রীবাই ফুলে-র সঙ্গে যৌথ উদ্যোগে তিনি ভারতের প্রথম দিকের মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে নিম্নবর্ণ ও নারীদের শিক্ষার প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়।

সভায় বক্তারা আরও বলেন, জ্যোতিরাও ফুলে-এর আদর্শ আজও সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠার পথে অনুপ্রেরণা জোগায়। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ থেকে বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য