শুক্রবার বিশ্বের অন্যতম এক মহামানব ক্রিস্টিয়ান ফেডারিক স্যামুয়েল হ্যানিমেন এর ২৭১ তম জন্মবার্ষিকী ।এই দিনে সারা বিশ্বে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়। রাজ্যেও এদিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন করে ত্রিপুরা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন ।রাজধানীর রেন্টাস কলোনিস্হিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে ক্রিস্টিয়ান ফেডরিকক হ্যানিমেন এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের ইনচার্জ ডাক্তার সুশান্ত সরকার,বিভাগীয় প্রধান ডাক্তার সুজয় দাস ,ত্রিপুরা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাক্তার সুখেন্দু নাথ, চিকিৎসক সূর্যসেন ,প্রশান্ত ভৌমিক সহ অন্যান্যরা। এদিন হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার সুজয় দাস জানান ,বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন উপলক্ষে এক মাস ধরে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন । হোমিওপ্যাথিক চিকিৎসার প্রচার ও প্রসারের লক্ষ্যেই এই অনুষ্ঠান পালন করা হচ্ছে বলে জানান তিনি।



