Thursday, April 9, 2026
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর রাজ্য পরিচালন এবং বিভিন্ন বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ মথার বর্ষিয়ান নেতৃত্ব...

মুখ্যমন্ত্রীর রাজ্য পরিচালন এবং বিভিন্ন বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ মথার বর্ষিয়ান নেতৃত্ব রবীন্দ্র দেববর্মার

মুখ্যমন্ত্রীর রাজ্য পরিচালনা নিয়ে উষ্মা প্রকাশ করলেন সিমনা-তমাকারী নির্বাচনী কেন্দ্রের মথা প্রার্থী রবীন্দ্র দেববর্মা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ককবরক ভাষা বিকৃতির অভিযোগও উত্থাপন করেন তিনি ।বৃহস্পতিবার সিমনা- তমাকারী নির্বাচনী কেন্দ্রের তিনটি বুথ এলাকা নিয়ে পদযাত্রা সংঘটিত করেন মথা প্রার্থী রবীন্দ্র দেববর্মা।

রাজ্য রাজনীতিতে জুনিয়র রবীন্দ্র দেববর্মা হিসেবেই আত্মপ্রকাশ তার। ৯০ দশকের সেই জুনিয়র রবীন্দ্র দেববর্মা বর্তমানে তিপ্রা মথা দলের অন্যতম বর্ষিয়ান নেতৃত্ব তথা এডিসির শিক্ষা দপ্তরের ই এম রবীন্দ্র দেববর্মা ।এবারও ১৩ সিমনা- তমাকারী নির্বাচনী কেন্দ্রের মথা প্রার্থী তিনি। বৃহস্পতিবার তিনি তার নির্বাচনী কেন্দ্রের কাম্বুক ছড়া ,সুরেন্দ্রনগর এবং বৈকন্ঠপুর এডিসি ভিলেজ এলাকায় নির্বাচনী প্রচার করেন ।মূলত মিছিলের মাধ্যমেই এই ভোট প্রচার সংঘটিত করা হয় ।তার ভোট প্রচারে স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এদিন ভোট প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনগ জানান ,ভোট প্রচারে জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি ।বিশেষ করে মহিলাদের সমর্থন উল্লেখযোগ্য ।তিনি আরো জানান ,জনজাতিরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর রাজ্য পরিচালন ব্যবস্থা নিয়ে বেজায় ক্ষুব্ধ ।কথায় কথায় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বিরুদ্ধে গালমন্দ করা মানুষ পছন্দ করছেন না ।মানুষ ধরার জন্য বিভিন্ন নির্বাচনী জনসভা গুলিতে মুখ্যমন্ত্রী যে সমস্ত ককবরক শব্দ ব্যবহার করছেন তার একটিও শুদ্ধ উচ্চারণ নয়। তিনি বলেন ,যিনি নিজেই শুদ্ধভাবে ককবরক শব্দ উচ্চারণ করতে পারেন না তিনি আবার মহারাজা কে হিন্দিভাষী আখ্যায়িত করে কটাক্ষ করছেন । আসন্ন নির্বাচনের জয় সম্পর্কে আশা ব্যক্ত করেন তিনি।

এদিন সিমনা -তমাকারী কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী রবীন্দ্র দেববর্মা জানান, মুখ্যমন্ত্রী তার নির্বাচনী কেন্দ্রে যে রোড শো করেছেন এতে আখেরে তারই লাভ হয়েছে। কারণ রোড শোতে মেরে কেটে দু হাজারের মতো লোক সংখ্যা ছিল ।তিনি বলেন মুখ্যমন্ত্রীর মত ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের রোড শোতে উপস্থিত মানুষের সংখ্যাই বুঝিয়ে দিচ্ছে আসন্ন এডিসি নির্বাচনে কার পাল্লা ভারী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য