বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই এপ্রিল….এ ডি সির নির্বাচনকে সামনে গত কিছুদিন ধরে রাজ্য জুড়ে চলছিল বিভিন্ন রাজনৈতিক দলের ঝড়ো প্রচার।এই দিকে প্রচারের শেষ লগ্নে এসে ৯ নং আসন আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে বৃহস্পতিবার দুপুরে খোয়াই মহকুমা এলাকার বেহালা বাড়ি স্কুল মাঠে আশারাম বাড়ি মন্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক শাহা, কমলপুর বিধানসভার বিধায়ক মনোজ কান্তি দেব, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়, জেলা সভাপতি বিনয় দেববর্মা, খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। উক্ত জনসভায় ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক শাহা প্রথম থেকেই বিরোধী দল তিপরা মথা দলকে আক্রমন শুরু করেন।তার পেছনে কারন ও রয়েছে।এই এলাকাটি যদিও তিপরা মথা দলের।এর পরও রাজনৈতিক দিকদিয়ে নির্বাচনি সভায় সবার নিজ নিজ দলের হয়ে প্রচার করার সবার অধিকার আছে। আর এই জায়গায় প্রচারে আসেন মুখ্যমন্ত্রী।আর তিনি আসার আগেই বেহালা বাড়ি বাজার বন্ধ করে দেয় তিপরা মথা দলের কর্মীরা।অথচ এই বৃহস্পতিবার দিনটি ছিল বেহালা বাড়ির জন্য বাজার বাড়। বাজার বন্ধ করে সবদিকে মথার কর্মীরা বাজারে উপর নজর রাখছিল যে কেউ দোকান খুলে কিনা। এই বিষয়েই মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন বর্তমানে রাজ্যে নতুন ট্রেন্ড চালু করা হয়েছে যে মুখ্যমন্ত্রী যেখানে যান সেখানেই বাজার বন্ধ করে দেয় মথা।তাতে ত তাদের জাতি ভাইদের খতি করছে। সাধারণ গরিব মানুষরা এই বাজারে তাদের পসারি বিক্রি করে নিজেদের সংসার প্রতিপালন করে ।আর তারাই তাদের জাতি ভাইদের পেটে লাথি মেরে রাজনীতি করছে।ওরাও সব বুঝতে পারে কে কি করছে কাদের জন্য। তাদের মতামত দেবে ভোট বাক্সে।আর থানছা বলে বলে রাজ্যের জন জাতিদের যে সুরসুরি দিচ্ছে তা এখন সবাই বুঝে গেছে।এই বিজেপি আমলে তাদের কে সন্মান করা হয়েছে আর তারাই এখন বলছে বিজেপি খারাপ। আসলে তাদের জন্য সি পি আই এম দলই ঠিক ছিল।যখন তাদেরকে ঘড় থেকে বের হবার সুযোগ দিতনা।তখন কোথায় ছিল তাদের সেই থানছা।আসলে বিজেপি আমলে তাদের কে সব সবিধা ও সুযোগ সুবিধা দেবার ফলে কাজ তারা যা খুসি তাই করে যাচ্ছে। দলের মধ্যে কোন নিয়ম, নিতি, শৃঙ্খলাতা নেই শুধু আছে উশৃঙ্খলতার পরিবেশ আর তারাই এখন রাজ্য চালাতে চাইছে। এই ভাবেই মুখ্যমন্ত্রী তিপরা মথা দলকে এক হাতে নিয়ে তার্জ করেন।



